রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার ( ১৬ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির ) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম কে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে মহাখালী ডিওএইচএস থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মোহাম্মদপুর থানার তিনটি মামলা রয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লোকচক্ষুর আড়ালে চলে যান সাবেক এই মেয়র।