রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ‘ক্যাশিয়ার’ মোকাররম সর্দার কে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
'মোকাররম সর্দার' কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি 'শরিফুল ইসলাম'।
ওসি শরিফুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোকাররম সর্দারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজি ও মারধরের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
নিকলী থানার দামপাড়ার মরহুম নুরুল ইসলামের ছেলে মোকাররম সর্দার নিকলী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান। তিনি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত।
সাবেক ডিএমপি ডিবিপ্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে ২ অক্টোবর দায়ের হওয়া চাঁদাবাজি ও মারধরের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।