রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
ভারতে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার একটি আদালত মেসার্স শেখ ব্রাদার্সের কর্নধর এসএম হাফিজুর রহমানকে দুটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ ইয়াছিন আলী। তবে রায় ঘোষণার সময়ে আসামি এস এম হাফিজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন না।
বিস্তারিত আসছে…