রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
রাজধানীর বনানীতে একটি সীসা বার এন্ড রেস্টুরেন্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছে "রাহাত হোসেন রাব্বি " (৩১) নামক এক যুবক। তিনি মহাখালী এলাকার বাসিন্দা ছিলেন।

বনানীথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার দেওয়া তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাড়িতে অবস্থিত ৩৬০ ডিগ্রি সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
[video width="1912" height="1080" mp4="https://dailyalokitoekusheysangbad.com/wp-content/uploads/2025/08/InShot_20250814_141923285_2.mp4"][/video]
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত হোসেন রাব্বি সিসা বার থেকে নামার সময় মুন্না নামে এক যুবক সহ আরও ছয়-সাতজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ধারালো চাকু দিয়ে তার বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর আঘাত করে।
[caption id="attachment_10535" align="alignnone" width="1024"]
খুনি - মুন্না[/caption]
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।