রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক ;
অদ্য ২০/০৯/২০২৫ইং তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী খাল পরিষ্কার কর্মসূচি উপলক্ষ্যে জাতীয়তাবাদী তাঁতীদল, শেরে বাংলা নগর থানার উদ্যোগে জিয়া উদ্যানের লেক পরিস্কার কর্মসূচি পালিত হয়। উক্ত লেক পরিস্কার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব প্রফেসর আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ এবং জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব হাজী মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মিলন ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সভাপতি সামসুন্নাহার বেগম, ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাধারণ সম্পাদক এম.এ হান্নান খান, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ খান, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেছুর রহমান, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম, শেরে বাংলা নগর থানা তাঁতীদলের আহ্বায়ক মোঃ মোস্তাকিম, শেরে বাংলা নগর থানা তাঁতীদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সহ শেরেবাংলা নগর থানা ও শেরেবাংলা নগর থানার অধিনস্থ বিভিন্ন ওয়ার্ডের তাঁতীদলের নেতৃবৃন্দ।