রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু):
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে ১২ নভেম্বর, ২০২৫ আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী দল-বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দেশবরেণ্য এবং সিভিল সোসাইটির সম্মানিত আলোচকবৃন্দ, প্রতিনিধিবৃন্দ এবং সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন-জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব হাজী মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিক, ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সভাপতি শামসুন নাহার বেগম, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আবুল কালাম মাষ্টার, ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সাধারণ সম্পাদক এম.এ হান্নান খান, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদলের সদস্য সচিব আবুল কাশেম পাটওয়ারী, রাজশাহী জেলা তাঁতীদলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, ঢাকা মহানগর তাঁতীদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইয়াছিন, ঢাকা মহানগর তাঁতীদলের সহ সভাপতি এ্যাড. আসাদুজ্জামান লিটন, ঢাকা মহানগর তাঁতীদলের সহ সভাপতি মোঃ শাকিল, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এড. আলী আহম্মদ, মুগদা থানা তাঁতীদলের আহ্বায়ক মোঃ জুলহাস, কোতোয়ালী থানা তাঁতীদলের আহ্বায়ক মোঃ আল-আমিন সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আওতাধীন বিভিন্ন থানা তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।