রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে গণভোটে ‘না’ বিজয়ী হয়েছে। রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটের ১ টি কেন্দ্রসহ ২০৪টি কেন্দ্রে গণভোটে ‘না’র পক্ষে মত দিয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯ শ ৪২ ভোট। ‘হ্যাঁ’র পক্ষে মত দিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩ শ ৫৫ ভোট।
গণভোটে মোট ৩ লাখ ৪৩ হাজার ৩ শ ১৪ ভোট এসেছে। তন্মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৪৩ হাজার ১৭ টি।