রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতেও। সরবরাহ সংকট ও ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে চাপ তৈরি হয়েছে, যা মোকাবিলায় সরকার সাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে।
এই প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গেছে, আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এছাড়া জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর প্রস্তাবও আলোচনায় রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার জ্বালানি ব্যবস্থাপনায় ব্যয় কমানো এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে চাপ সামাল দেওয়ার কৌশল নির্ধারণে গুরুত্ব দিচ্ছে।