রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
ডিএমপির ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিজেদের হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে নিজেদের হেফাজতে নেন গোয়েন্দারা। এর আগে একইদিনই সকালে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে সরিয়ে দেওয়া হয় পুলিশের এই কর্মকর্তাকে।
ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নামপ্রকাশ না শর্তে গনমাধ্যমে বলেন, 'রাকিবকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নিয়েছে। এর বেশি তথ্য এখনো আমার হাতে নেই। বিস্তারিত আরও পরে জানানো যাবে।'
বিষয়টি জানতে ডিবিপ্রধান শফিকুর রহমানকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
অডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।