রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার ২ (দুই) সদস্য বিশিস্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে মিজানুর রহমান রাজকে আহবায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে।
বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন আরো জানান পরবর্তীতে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।