রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায়। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এসময় বাসটি থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।