শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড: প্রথম ১০০ দিন: প্রত্যাশা, উদ্যোগ ও বাস্তবতার পরীক্ষায় সরকার: বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে:

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শ্রমিকের হাটে শীতবস্ত্র বিতরণ:

 

রিপোর্ট :কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে শ্রমিকের হাট ও ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।’
সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের আখড়াবাজার মোড়ে অস্থায়ী শ্রমিকের হাটে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রিকসা চালক ও চায়ের দোকানের কর্মচারীদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের কর্মকর্তারা।
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক চ্যানেল আই এর কিশেরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক ও সাহারা টিভির জেলা প্রতিনিধি মেহবুব আলম মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ঢাকা জার্নালের জেলা প্রতিনিধি তারেক হাসান, কার্যকরী পরিষদ সদস্য ও এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবীন, এবিসি নিউজেলা জেলা প্রতিনিধি রুবেল হোসাইনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রচন্ড শীতে কম্বল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন দরিদ্ররা। রশিদাবাদ থেকে শ্রম বিক্রি করতে আসা আব্দুল মোতালেব বলেন, ‘ ভোর থাইক্যা এইহানে কামের লাইগ্যা বইস্যা থাহি। শীতের শরীর জইম্যা যাইতাসে। বাবারে এই সময়ে কম্বলডা পাওনে খুব উপকার হইসে। পৌরসভার কয়েকজন নারী পরিচ্ছন্নতা কর্মী কম্বল হাতে পেয়ে বলেন, ‘ ভোর থাইক্যা সব রাস্তা ঝাড়ু দেই। অনেক ঠান্ডা রাগে। কম্বল পাওয়াতে অনেক উপকার হইসে।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ জানান, ‘সংগঠনের সদস্যদের সহযোগিতায় শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের সাধ্যমতো দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবো।

কিশোরগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা