শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি প্রত্যাহারে: স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই লেখা যাবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব: ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী: গুলশানে আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর ওসি ক্লোজড: আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ: শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ:

আজ ইঞ্জিনিয়ার এফ আর সিদ্দিকী’র ১২ তম মৃত্যুবার্ষিকী :

রিপোর্ট:ওয়াসি উল কবির (বাবু):

আজ শনিবার ১৬ই নভেম্বর মহাখালী ওয়ারলেস গেট প্রাথমিক বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার এফ আর সিদ্দিকী’র ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চায়না কালচারাল ইকোনমিক এন্ড ম্যস কমিউনিকেশন সেন্টার, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি,বাংলাদেশ উশু এসোশিয়েশন এবং সাউথ এশিয়ান উশু ফেডারেশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ইঞ্জিনিয়ার এফ আর সিদ্দিকী। তার স্মরণে এই বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইঞ্জিনিয়ার এফ আর সিদ্দিকী’র আত্মার মাগফিরাত কামনা করে শনিবার বাদ যোহর মহাখালী ওয়ারলেস গেট প্রাথমিক বিদ্যালয় সামনে এ অনুষ্ঠানের আয়োজন করেন পরিবারবর্গ।মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মহাখালী মসজিদের ইমাম।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন :ড. আব্দুল মঈন খান স্থায়ী কমিটি সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি,বিশেষ অতিথি ছিলেন :অবঃ এয়ার ভাইস মার্সাল আলতাফ হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সভাপতি, বাংলাদেশ চায়না কালচারাল ইকোনমিক এন্ড ম্যস কমিউনিকেশন সেন্টার, বনানী থানা বিএনপি’র আহবায়ক কমিটি’র সিনিয়র সদস্য জনাব হিরু এছাড়া বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী ও অনেক গণ্যমান্য ব্যক্তিগণ সেখানে উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার এফ আর সিদ্দিকী’র ছোট ছেলে ও পরিবারের অন্যতম সদস্য আশিকুর রহমান সিদ্দিকী (রুমেল) তার বাবার আত্মার মাগফেরাত কামনায় সকল আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।

দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা শেষে সবার মাঝে তোবারকের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা