শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দায়িত্বশীল সাংবাদিকতা ও নতুন বাংলাদেশের প্রত্যাশা আব্দুল আজিজ: মিরপুর- ১৩, বিআরটিএ’র মালিকানা বদল শাখার কর্মকর্তা মোহাম্মদ রঞ্জুর দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ, কারণটি রহস্যজনক : নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড:

গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ মায়ের:

রিপোর্ট : গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের পূবাইল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ এক নারী নিহত হয়েছেন। নিহত নারী সন্তানদের নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে রেললাইনের ওপর দিয়ে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে হাঁটছিলেন। এ সময় সামনে থেকে একটি ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি অন্যদিকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা, মেয়ে ও এক ছেলের মৃত্যু হয়।

 

ঘটনার সময় পাশেই দায়িত্বে থাকা এক লাইনম্যান ট্রেন কাছে আসতে দেখে বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করার চেষ্টা করেন। তবে তাতে তারা সরে যাননি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় এবং আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা