মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা: ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সামিটে ব্যবসা-সংস্কৃতি ও নেতৃত্বের মেলবন্ধন : ৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২:

সুবিদপুর সোসাইটির উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত :

রিপোর্ট : ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর সোসাইটির উদ্যোগে এক আইন-শৃঙ্খলা ও মাদকবিরোধী সভা শুক্রবার বিকেলে সুবিদপুর পণ্ডিত বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোসাইটির সভাপতি আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ হোসেন পণ্ডিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন। এছাড়া বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার এসআই আশরাফুল আলম, আশরাফ হোসেন আশু পাটওয়ারী, মো. বাচ্চু মুন্সি, দৈনিক যুগান্তরের সাংবাদিক প্রবীর চক্রবর্তী, সমাজসেবক বিল্লাল হোসেন পাটওয়ারী এবং ইউপি সদস্য আবদুল রশিদ।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগজনক। মাদক নির্মূলে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। পাশাপাশি মাদক সংশ্লিষ্ট কোনো তথ্য গোপন না করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সুবিদপুর সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা