মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা: ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সামিটে ব্যবসা-সংস্কৃতি ও নেতৃত্বের মেলবন্ধন : ৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২:

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বরিশাল জেলার বাকেরগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মাহাবুব হোসেন (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

 

নিহত মাহাবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাস ও পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

 

স্থানীয় লোকজন বাস ও ট্রাক থেকে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন। তাদের মধ্যে ট্রাকচালক মাহাবুব হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা