বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: বনানীতে মন্দির উন্নয়নে কোটি টাকার অনুদান, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন: এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি: চাপে সাধারণ মানুষ, উদ্বেগে অর্থনীতি: শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি – মির্জা ফখরুল: সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী:

পরীক্ষা দিতে এসে রাবির দুই ছাত্রলীগ নেতা আটক

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক 

 

গত বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন দুই ছাত্রলীগ নেতা।

আটককৃত দুজন হলেন—সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং আইবিএ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত রায়হান। পরীক্ষার হলে প্রবেশ করার পর সাধারণ শিক্ষার্থীরা তাদের দুজনকে দেখতে পেলে শিক্ষার্থীরা  পরীক্ষা দিতে অস্বীকৃতি জানায় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ।

এরপর তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের মাধ্যমে মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক।

তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন আটককৃত সৈকত রায়হান। আন্দোলনরত মেয়ে শিক্ষার্থীদের নানারকম ভয় ভীতি দেখাতেন আলফি শাহরিন আরিয়ানা।

ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গত (৮ অক্টোবর ) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা মামলা দায়ের করে।

দায়েরকৃত মামলাটির এজহারভুক্ত আসামি হলেন সৈকত রায়হান।

ছাত্রলীগের ৬১ জন নেতাকর্মীকে এই মামলায় আসামি করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা