বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী: এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় অর্ধেক ফেল! পাসের হার ৫২.১২ শতাংশ?: তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই):

ইংল্যান্ডে চিকিৎসা শিক্ষায় বাংলাদেশী শিক্ষার্থী ডা. নানজীবা নাওয়ার দ্যুতির কৃতিত্ব :

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ডা. নানজীবা নাওয়ার দ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস ডিগ্রী অর্জনের পর লন্ডনের বিশ্ব খ্যাত Greenwich University -তে গ্লোবাল পাবলিক হেলথ বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের বৃত্তিসহ উক্ত বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে ভর্তি হন এবং শীঘ্রই তার মাস্টার্স কোর্স সমাপ্ত হবে । বিশ্ববিদ্যালয়ে তাঁর উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য তিনি ফ্রান্স ও বেলজিয়ামে বিশ্ব জনস্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সম্পূরক স্টাডির জন্য বৃটিশ সরকারের অনুদানের আওতায় মনোনীত হন এবং উক্ত কোর্সে অংশ গ্রহণ করেন। ডা. নানজীবা নাওয়ার দ্যুতি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে উভয় পরীক্ষায় ইংরেজি ভার্সনে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। উল্লেখ্য যে, তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক এবং বর্তমানে বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পরামর্শক ড. মো. নূরুল আমিন চৌধুরী এবং বেগম মাহবুবা চৌধুরীর কৃতি সন্তান। দুই ভাই বোনের মধ্যে ডা. নানজীবা বড় এবং তার ছোট ভাই সাদমান সায়েম ধ্রুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তারা সকলের দোয়া প্রার্থী।

ডা. নানজীবা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুরের কৃতি সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা