বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: বনানীতে মন্দির উন্নয়নে কোটি টাকার অনুদান, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন: এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি: চাপে সাধারণ মানুষ, উদ্বেগে অর্থনীতি: শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি – মির্জা ফখরুল: সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী:

আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকায় বিশেষ চেকপোস্ট :

রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু)

 

সোমবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) উপ-পুলিশ কমিশনার ‘মুহাম্মদ তালেবুর রহমান’ এর দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে বিকেল ৪টা থেকে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগরীর হাজারীবাগের বসিলা, কোতোয়ালীর বাবুবাজার, শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ীর সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), দারুস সালামের গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া ও তুরাগের ধৌড় ব্রিজ নামক স্থানে ডিএমপির বিশেষ এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।

পুলিশ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুই শিফটে এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথমে বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং দ্বিতীয়বারে রাত ১২টা থেকে ৭টা পর্যন্ত পরিচালনা করা হবে।

বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী এবং ঢাকায় প্রবেশকারী সব যানবাহন চালক ও যাত্রীদের আন্তরিক সহযোগিতার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা