বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস: সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা: ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: বনানীতে মন্দির উন্নয়নে কোটি টাকার অনুদান, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন: এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি: চাপে সাধারণ মানুষ, উদ্বেগে অর্থনীতি: শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি – মির্জা ফখরুল: সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:

মোহাম্মদপুরে কব্জি ‘কাটা গ্রুপে’র সদস্য ভাইগ্না বিল্লাল অস্ত্রসহ গ্রেপ্তার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক : 

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার হাউজিং এলাকার কর্মী বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জি কাটা গ্রুপে’র অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকি-টকি, দুটি ওয়াকি-টকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটর সাইকেল, রাউটার এবং দুটি মোবাইল উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে মোহাম্মদপুরের দুর্ধর্ষ এই গ্যাংটির সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।

 

মোহাম্মদপুর থানায় দায়েরকৃত হওয়া হত্যা মামলার বরাত দিয়ে পুলিশের এএসপি শিহাব করিম জানান, নিহত বিল্লাল গাজী (২৮) সাভার থানার একটি হাউজিং কোম্পানির মাঠপর্যায়ের কর্মী। গত অক্টোবর মাসের ১ তারিখ রাতে বিল্লাল গাজী তার অফিসের লোকজনের সঙ্গে প্রকল্প এলাকা হতে হাউজিংয়ের লোকজনের সঙ্গে ডিউটি শেষে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. বিল্লাল ওরফে ভাগনে বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০ থেকে ২৫ সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে বিল্লাল গাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা বিল্লাল গাজীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনায় নিহত বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিকে গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা