রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দেশের বাজারে এখন ২৫০ সিসির মোটরসাইকেল সুজুকির:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক : 

 

অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের বাজারে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে—সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।

 

মোটরসাইকেল দুটিতে রয়েছে ২৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটিতে উন্নত ফুয়েল ইনজেকশন এফআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় হবে। আর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) ব্যবহার করা হয়েছে।

 

এদিকে মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিনের বাইক দুটিতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে, যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বাংলাদেশের বাজারে জিক্সার ২৫০-এ ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু; জিক্সার এসএফ ২৫০-এ ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, নিউ এডিশন মটো জিপি এবং নাইট্রো নিয়ান এডিশনের অ্যাগ্রেসিভ ডিজাইন রঙে পাওয়া যাবে। জিক্সার ২৫০-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা।

আগামী ৩ ডিসেম্বর থেকে বাংলাদেশের সব সুজুকির আউটলেটে মোটরসাইকেল দুটি পাওয়া যাবে। তবে ওইদিন সরাসরি মোটরসাইকেল কেনা যাবে না। এজন্য প্রি-বুকিং দিতে হবে এবং এ মাসেই গ্রাহকদের মোটরসাইকেল ডেলিভারি দেওয়া হবে বলে জানিয়েছেন সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়ের আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা