রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, আদালতের বাতিল জাল দলিল দিয়ে ৭০ শতাংশ জমি , ইয়াকুতুর রহমানের ছেলে বনি আমিন খান ৪০ বছরের পুরনো এই সম্পত্তি দখলের চেষ্টা করেন ।
শুক্রবার ( ২০ ডিসেম্বর ) জুমার নামাজের পর ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার, বামনী ইউনিয়নের স্থানীয় একটি চক্র কৌশলে ভুয়া দলিল দিয়ে ওই সম্পত্তির দখল নেওয়ার পাঁয়তারা করে।
ভুক্তভোগী পরিবার জাকির হোসেন বলেন, আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া জমিটি ৪০ বছরের বেশি সময় ধরে তাদের দখলে এবং ভোগদখলে রয়েছে ৭০ শতাংশ জমি। হঠাৎ করেই স্থানীয় ইয়াকুতুর রহমানের ছেলে বনি আমিন খানসহ ৪ জন জমিটির মালিকানা তাদের বলে দাবি করে। তারা স্থানীয় লোকজনদের কাছে একটি জাল দলিল উপস্থাপন করে সম্পত্তির দখল নেওয়ার প্রক্রিয়া শুরু করে।
তিনি বলেন, আমাদের কাছে জমির আসল কাগজপত্র রয়েছে, জাল দলিলের অভিযোগের আদালত তাদের ওয়ারিশদের জেল দিয়েছে, এখন ওই দলিলের মাধ্যমে আমাদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এ বিষয়ে আইনি সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। জালিয়াতির সঙ্গে কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।