রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বেনাপোল সীমান্তে ৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধ, মাদক ও পণ্য জব্দ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৩৩ লাখ টাকার ভারতীয় কম্বল, শাড়ী, ওষুধ, বিদেশি মদ ও অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করেছে। এ সময় কোন আসামিকে আটক করতে পারিনি বিজিবি।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পন্য ও মাদক আটক করেছে।

 

 

বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন ও যুব সমাজকে মাদকের ছোবল হতে রক্ষা করায় বিজিবির এই মহতী উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা