শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী: একরামুল কবির ও তার স্ত্রী রেহানা আখতার কবির এর কাছে চাঁদা দাবি, পরিপেক্ষিতে বাসায় আগুন ও হত্যার হুমকি: বগুড়া- ২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার: ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদ গ্রেপ্তার: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: মহান স্বাধীনতা দিবস আজ: শ্রদ্ধা, গৌরব ও অঙ্গীকারে উদযাপন করছে জাতি:

শেয়ার মার্কেটে কারসাজি : সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। হত্যা মামলার আসামি এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় দেশে ফিরতে না পারা এই ক্রিকেটারের বিরুদ্ধে শেয়ার মার্কেটের কারসাজির অভিযোগে মামলা করেছেন দুদক।

 

 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহা-পরিচালক মো. আক্তার হোসেন।

 

 

তিনি বলেন, অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করেছে। তারা সংঘবদ্ধভাবে ক্রমাগত ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারে বিনিয়োগে প্রতারণা ও প্রলুব্ধ করেছে। এ কারণে সাধারণ বিনিয়োগকারীদের প্রচুর ক্ষতি হয়েছে।

 

দুদক মহা-পরিচালক বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ এবং ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

 

এর আগে সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

 

 

সাকিব আল হাসান ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্যান্য ব্যক্তিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো.হুমায়ুন কবির ও তানভির নিজাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা