শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী: একরামুল কবির ও তার স্ত্রী রেহানা আখতার কবির এর কাছে চাঁদা দাবি, পরিপেক্ষিতে বাসায় আগুন ও হত্যার হুমকি: বগুড়া- ২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার: ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদ গ্রেপ্তার: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: মহান স্বাধীনতা দিবস আজ: শ্রদ্ধা, গৌরব ও অঙ্গীকারে উদযাপন করছে জাতি:

হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (১৩ জুলাই) দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেয়া হয়।

 

শেখ হাসিনা ছাড়াও অভিযোগে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

 

এদিন ভুক্তভোগীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন। পরে অভিযোগের তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর।

 

 

 

২০১৯ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে আওয়ামী সরকারের সময় তাদের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা