শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দায়িত্বশীল সাংবাদিকতা ও নতুন বাংলাদেশের প্রত্যাশা আব্দুল আজিজ: মিরপুর- ১৩, বিআরটিএ’র মালিকানা বদল শাখার কর্মকর্তা মোহাম্মদ রঞ্জুর দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ, কারণটি রহস্যজনক : নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড:

সোনারগাঁও ইউনিভার্সিটিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সোনারগাঁও ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক উন্নয়ন ও পরিবেশ গবেষণা কেন্দ্র (ICDES)-এর উদ্যোগে “Role of Primary Care in NHS UK and Sharing Singapore Healthcare Experiences” শীর্ষক একটি সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

সোনারগাঁও ইউনিভার্সিটি গ্রিন রোড ক্যাম্পাস অডিটোরিয়ামে উক্ত সেমিনারে চিকিৎসা, শিক্ষা, সংশ্লিষ্ট নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট উম্মে সালমা। সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামিম আরা হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও ইউনিভার্সিটির উপদেষ্টা মীর আবদুল আলিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (NHS) ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান এবং ড. মো. তৌফিক ইসলাম (MBBS, MRCA, FFARCS), সিনিয়র কনসালট্যান্ট, সিঙ্গাপুর। সেমিনারটি সঞ্চালনা করেন ICDES-এর সমন্বয়ক ইমামুর হোসেন। 

সেমিনারে ডঃ মোস্তাফিজুর রহমান ও ডঃ মো. তৌফিক ইসলাম বিভিন্ন জরুরি প্রাথমিক চিকিৎসা পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে ব্যবহারিক উদাহরণ ও বাস্তব প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। “বিভিন্ন জরুরি পরিস্থিতি ও হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রাথমিক পদক্ষেপ সম্পর্কিত উপস্থাপনাগুলো উপস্থিত শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ছিল অত্যন্ত জ্ঞানবর্ধক, বাস্তবমুখী এবং প্রয়োগযোগ্য।” 

উভয় বক্তাই প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন এবং উন্নত দেশগুলোর সাফল্য কীভাবে গঠিত হয় তা বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের আলোকে ব্যাখ্যা করেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা গ্রহণে জনসচেতনতা, দ্রুত সেবাপ্রদান, পারিবারিক চিকিৎসকের ভূমিকা, এবং রোগ নির্ণয়ের প্রাথমিক ধাপগুলো নিয়ে বিশদ আলোচনা করেন।

 

দৈনিক আলোকিত একুশে সংবাদ/এন এম 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা