শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী: একরামুল কবির ও তার স্ত্রী রেহানা আখতার কবির এর কাছে চাঁদা দাবি, পরিপেক্ষিতে বাসায় আগুন ও হত্যার হুমকি: বগুড়া- ২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার: ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদ গ্রেপ্তার: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: মহান স্বাধীনতা দিবস আজ: শ্রদ্ধা, গৌরব ও অঙ্গীকারে উদযাপন করছে জাতি:

নজিরবিহীনভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: কড়াইল অভিযানের জেরে ভোগান্তিতে গুলশান-বনানী ও মহাখালী:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলশান, বনানী ও মহাখালীর কিছু এলাকায় হঠাৎ করেই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই এমন সিদ্ধান্ত নজিরবিহীন এবং দায়িত্বজ্ঞানহীন।

 

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কড়াইল বস্তির আশেপাশের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময়, কর্তৃপক্ষ জ ব্লক (মহাখালী), গুলশানের কিছু অংশ এবং বনানীর কিছু এলাকায় বৈধ গ্রাহকদের সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এতে করে এইসব এলাকার বহু বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন।

 

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কখন সংযোগ পুনরায় দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। স্থানীয় গ্যাস অফিস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

 

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

 

“ম্যাজিস্ট্রেটের নির্দেশেই গ্যাস সংযোগ কাটা হয়েছে। আপাতত পুনঃসংযোগের কোনো নির্দেশনা আমরা পাইনি।”

 

সরকারি অভিযানের সময় সাধারন জনগণের ওপর যেন তার বিরূপ প্রভাব না পড়ে, সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বন প্রয়োজন। অবিলম্বে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সংযোগ পুনর্বহাল এবং ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা