শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী: একরামুল কবির ও তার স্ত্রী রেহানা আখতার কবির এর কাছে চাঁদা দাবি, পরিপেক্ষিতে বাসায় আগুন ও হত্যার হুমকি: বগুড়া- ২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার: ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদ গ্রেপ্তার: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: মহান স্বাধীনতা দিবস আজ: শ্রদ্ধা, গৌরব ও অঙ্গীকারে উদযাপন করছে জাতি:

ফের বেপরোয়া সেই টি আই মতিন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

ফের বেপরোয়া সেই টি আই মতিন –

দীর্ঘদিন নীরব থাকার পর ফের আলোচনায় এসেছেন বিতর্কিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর গত বছর জুলাই – আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী গুলশান ট্রাফিক বিভাগ পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) মতিন। তার আগের কর্মকাণ্ড নিয়ে বহু অভিযোগ থাকলেও, হঠাৎ করে আবার তাকে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে জোর আলোচনা, সন্দেহ, এমনকি উদ্বেগ।

 

কেন বিতর্কিত এই টি আই মতিন?

 

টি আই মতিন এক সময় এলাকার ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে ছিলেন। কিন্তু দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল—  

 

১ – ঘুষ গ্রহণ  

 

২ – যানবাহন আটকে অনৈতিকভাবে অর্থ আদায়  

 

৩ – প্রভাব খাটিয়ে বিশেষ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া  

 

৪ – সাধারণ চালকদের সঙ্গে দুর্ব্যবহার  

 

৫ – ট্রাফিক নিয়মের নামে হয়রানি করা

 

৬ – সব শেষে গত বছর জুলাই – আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্মমভাবে হামলা করা ।

 

এইসব অভিযোগের ভিত্তিতে তাকে কিছুদিনের জন্য অন্যত্র বদলি করা হয়েছিল বলে শোনা গিয়েছিল।

 

ফের গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া – :

 

সম্প্রতি তাকে আবারও আগের এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে দেখা যাচ্ছে। খবর ছড়াতেই সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

 

একজন স্থানীয় গাড়ি চালক বলেন,  

“আমরা ভেবেছিলাম যে তার মত কর্মকর্তার কাছ থেকে মুক্তি পেয়েছি। আবার যদি আগের মত হয়রানি শুরু হয়, তাহলে তো যানবাহন চালানোই মুশকিল হয়ে যাবে।”

ইনেসপেক্টর (টি আই) মতীনের দায়িত্ব পালনকারী এলাকায়‌ সরজমিনে গিয়ে দেখা যায় তার ব্যক্তিগত পরিচিতজনেরা জনসাধারণের চলাচল করার ফুটপাত দখল করে মোটরসাইকেল পার্কিং করে  অফিস করছেন সকাল থেকে বিকাল পর্যন্ত।

মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে সরজমিনে গিয়ে পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারা যায় “ট্রাফিক ইন্সপেক্টর” টি আই মতিন রীতিমতো তাদের কাছে এক আতঙ্কের নাম। পরিবহন শ্রমিক ও পরিবহনের চালক দের সাথে সর্বদা দুর্ব্যবহার করা গায়ে হাত তোলা কএবং ক্ষমতার অপব্যবহার খাটিয়ে তাদের কাছ থেকে ঘুষ আদায় করা টি আই মতিন এর কাছে সহজলভ্য বিষয় হয় দাঁড়িয়েছে।

 

“জনসাধারণ এ ধরনের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর এর কাছ থেকে মুক্তি পেতে বাংলাদেশ ট্রাফিক পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আন্তরিক অনুরোধ জানিয়েছেন। এর সঠিক তদন্ত করে টি আই মতিন কে বিচারে আওতায় আনার জোর দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা