রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু) :
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা মহাখালীতে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার (১১ ফেব্রুয়ারী) মহাখালী তিতুমীর কলেজের সামনে নিয়মিত টহল কার্যক্রম চালাতে দেখা গেছে র্যাব সদস্যদের।

র্যাব সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, র্যাবের উপস্থিতিতে তারা স্বস্তি অনুভব করছেন এবং এতে অপরাধমূলক কর্মকাণ্ড কমবে বলে আশা করছেন।
র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে এই ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।