শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী: একরামুল কবির ও তার স্ত্রী রেহানা আখতার কবির এর কাছে চাঁদা দাবি, পরিপেক্ষিতে বাসায় আগুন ও হত্যার হুমকি: বগুড়া- ২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার: ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদ গ্রেপ্তার: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: মহান স্বাধীনতা দিবস আজ: শ্রদ্ধা, গৌরব ও অঙ্গীকারে উদযাপন করছে জাতি:

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদ গ্রেপ্তার:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

 

সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

 

বুধবার রাতেই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ওই সাবেক সেনা কর্মকর্তাকে আনা হয়েছে বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আমরা ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। কিছু বিষয়ে আমরা উনার সঙ্গে কথা বলব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

 

আটক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ভূমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া একটি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে।

 

এর আগে গত বছরের ২২ মে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব ওই আদেশ দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা