শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার: রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না : প্রধানমন্ত্রী: একরামুল কবির ও তার স্ত্রী রেহানা আখতার কবির এর কাছে চাঁদা দাবি, পরিপেক্ষিতে বাসায় আগুন ও হত্যার হুমকি: বগুড়া- ২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার: ঢাকা অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদ গ্রেপ্তার: স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: মহান স্বাধীনতা দিবস আজ: শ্রদ্ধা, গৌরব ও অঙ্গীকারে উদযাপন করছে জাতি:

বগুড়া- ২ আসনের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেফতার করেছে  ডিবি পুলিশ।

 

রাজধানীর ঢাকার রমনা এলাকা থেকে তাকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।

 

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবির একটি টিম ঢাকার রমনা থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

এর আগে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি পলাতক ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বিচারাধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা