বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস: সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা: ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল : সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক: বনানীতে মন্দির উন্নয়নে কোটি টাকার অনুদান, পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ: আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন: এলপি গ্যাসের দাম একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি: চাপে সাধারণ মানুষ, উদ্বেগে অর্থনীতি: শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি – মির্জা ফখরুল: সাপ্তাহিক ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে আজ: এপ্রিল মাসের মধ্যেই ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশের সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা।

 

ডিবি সূত্রে জানা গেছে, আটকের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

 

উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

 

 

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরী, শেখ হাসিনার সরকার পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা