শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর নিউমার্কেটসহ আশপাশের ফুটপাতের মুখোশধারী সিন্ডিকেটের বিরুদ্ধে জনতার ক্ষোভ, চাঁদাবাজির অভিযোগে উত্তাল এলাকা: আনোয়ার উল্লাহ‍্য সোহেল ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানাই রুমের ও জাকির: অনলাইন ট্রেডিংয়ের আড়ালে বিশাল প্রতারণা মুগদায় ব্যবসায়ীর ২ কোটি ৬০ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র: রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত: দ্য লিটল জিমে স্টার অ্যাওয়ার্ড প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত: সকল প্রকার জ্বালানি তেলের দামে বড় ধাক্কা : জ্বালানি সংকটের বিকল্প সমাধান,ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে: মহাখালীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত , কেউ আহত হয়নি: আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে উদ্যোগী সরকার: আইনমন্ত্রী:

দ্য লিটল জিমে স্টার অ্যাওয়ার্ড প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

দ্য লিটল জিমে স্টার অ্যাওয়ার্ড ভলিউম ২ প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের জিমনাস্টিকস প্রদর্শনের মাধ্যমে তাদের দক্ষতা তুলে ধরে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকটি বিভাগে ভাগ করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সার্টিফিকেট, মেডেল, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য লিটল জিম বাংলাদেশ শাখার চেয়ারম্যান মহসিন আলী, দ্য লিটল জিম বাংলাদেশ শাখার ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উম্মে সালমা, প্রফেসর আল-আমিন মোল্লা, প্রফেসর খবিরুল হক চৌধুরী। এসময় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে দ্য লিটল জিম বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজের উপস্থিতিতে। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে নাচ-গানের পরিবেশনা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে পুরো আয়োজনটি আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।

১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউতে রোবিন ওয়েসের হাত ধরে ‘দ্য লিটল জিমের’ যাত্রা শুরু হয়। বর্তমানে এটি বিশ্বের ৩১টিরও বেশি দেশে প্রায় ৪০০টি শাখা পরিচালনা করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কার পর বাংলাদেশের ধানমন্ডির সীমান্ত সম্ভার-২ শপিং কমপ্লেক্সে ৫ম তলায় প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকার নতুন শাখায় ৪ মাস থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য জিমন্যাস্টিকস, নাচ, ক্যাম্প, জন্মদিনের আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা