বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা: ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সামিটে ব্যবসা-সংস্কৃতি ও নেতৃত্বের মেলবন্ধন : ৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির:

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত:

 

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬: রবি আজিয়াটা পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারাসহ কোম্পানির অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন।

২০২৫ সালে উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি রবির এ যাবৎকালের সর্বোচ্চ কর-পরবর্তী মুনাফা। এই সাফল্যের পেছনে দ্বৈত-ব্র্যান্ড কৌশল, শৃঙ্খলাপূর্ণ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধির কথা উল্লেখ করেন রবি আজিয়াটা পিএলসির চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। তিনি বলেন,পরিচালনগত স্থিতিশীলতা, ফোরজি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং প্রায় শূণ্য ঋণ অবস্থা কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা পরিচালন দক্ষতা ও ডিজিটাল অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে বলেন, রবির সক্রিয় গ্রাহকদের ৭০ শতাংশ এখন ফোরজি ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। রবি ইতোমধ্যে ফাইভজি সেবা চালু করেছে। ৩,৫০০ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি দেশের প্রথম চার-স্তরবিশিষ্ট ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে রবি। টেকসই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

২০২৫ সাল শেষে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৩৩.৬ শতাংশ বেড়ে ১.৭৯ টাকায় দাঁড়িয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা