বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা: ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সামিটে ব্যবসা-সংস্কৃতি ও নেতৃত্বের মেলবন্ধন : ৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির:

নোয়াখালীর সোহেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর সদর উপজেলার ১১ নং নেয়াজপুর ইউনিয়নের ভেলানগর গ্রামের কৃতিসন্তান সোহেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা এবং নেতৃত্বগুণের কারণে এই দায়িত্ব পাওয়াকে স্থানীয়রা এক গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
নির্বাচনের পর সোহেল সংবাদ মাধ্যমকে জানান, তিনি ছাত্রদলের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও জনগণের কল্যাণমূলক কাজে নিয়োজিত করার জন্য কাজ করবেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, যুব সমাজের মধ্যে নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সেবায় অংশগ্রহণ বৃদ্ধিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ সোহেলের নেতৃত্বকে স্বাগত জানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতে তার সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা