মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা: ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সামিটে ব্যবসা-সংস্কৃতি ও নেতৃত্বের মেলবন্ধন : ৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২:

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

ঢাকা, ২০ মে, ২০২৬: সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক প্ল্যাটফর্ম থেকেই যাওয়া ও আসার টিকেট কাটার সুবিধা দিচ্ছে দেশের সবচেয়ে বড় টিকেট ইনভেন্টরি বিডিটিকেটস। ফলে বাস কাউন্টারে না গিয়ে ঘরে বসেই ন্যায্য মূল্যে পছন্দের রুট, পছন্দের বাস অপারেটর এবং পছন্দের সিট বেছে নিতে পারছেন গ্রাহকেরা।

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়বেন লাখো মানুষ। তবে প্রতিবছরই ঈদযাত্রার শুরুতে সাধারণ মানুষকে দুই দফায় দুশ্চিন্তায় পড়তে হয়; প্রথমে যাওয়ার টিকেট নিশ্চিত করা, আর ছুটি শেষে কর্মস্থলে ফেরার টিকেট জোগাড় করা। গ্রাহকদের এই দ্বিমুখী দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি।

দীর্ঘদিন ধরে দেশের গণপরিবহন খাতে ডিজিটাল রূপান্তরের অগ্রদূত হিসেবে কাজ করে আসছে বিডিটিকেটস। প্ল্যাটফর্মটিতে রয়েছে ইনস্ট্যান্ট টিকেট কনফার্মেশন এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট সুবিধা। ফলে কালোবাজারি কিংবা অতিরিক্ত ভাড়ার ঝামেলা ছাড়াই শতভাগ নিশ্চিন্তে টিকেট বুক করতে পারছেন ভ্রমণকারীরা।

ঈদে কোনো রকম ঝক্কি-ঝামেলা ছাড়া নির্বিঘ্নে বাড়ি ফিরতে এবং ছুটি শেষে ঢাকায় ফিরতে বিডিটিকেটসের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট (www.bdtickets.com) ভিজিট করতে পারেন গ্রাহকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা