বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা: ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সামিটে ব্যবসা-সংস্কৃতি ও নেতৃত্বের মেলবন্ধন : ৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৩২:

রূপসায় ‘গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬’ উপলক্ষে মাঠ পরিদর্শনে সৈয়দ মেহেদী হাছান চৌধুরী:

রিপোর্ট : আনিছুর রহমান সুজনঃ:

ফরিদগঞ্জের রূপসা যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল ও ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করে সুস্থ ধারার বিনোদনে ফিরিয়ে আনতে আগামী ৩ জুলাই থেকে  ‘রূপসা গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬’ শুরু হচ্ছে ।
টুর্নামেন্টকে সফল করতে এবং মাঠের প্রস্তুতি কার্যক্রম তদারকি করতে রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবারের সদস্য,রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের  অন্যতম দাতা সদস্য,  ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা সৈয়দ মেহেদী হাছান চৌধুরী।
বুধবার (২৪জুন ২০২৬) বিকালে ​মাঠ পরিদর্শনকালে মাঠের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে সৈয়দ মেহেদী হাছান চৌধুরী বলেন, “বর্তমান প্রজন্মকে মাদকের মরণনেশা ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাই শ্রেষ্ঠ মাধ্যম।”
​মাঠ পরিদর্শন শেষে  টুর্নামেন্ট কমিটির সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সৈয়দ মেহেদী হাছান চৌধুরী।
​এ সময় মাঠ পরিদর্শন ও সভায় উপস্থিত ছিলেন
রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুল হক, রুপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা  বিল্লাল হোসেন ভূঁইয়া, গোল্ডকাপ টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা রবিউল ইমাম বাবু, মশিউর রহমান, ফারুক খান, তোফায়েল আহমেদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, কাজী ইকবাল হোসেন পিন্টু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আজিম হোসেন নোবেল, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ বিএসসি, রূপসা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত দে, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, আকবর হোসেন মাস্টার, ওমর ফারুক মামুন, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন পাটোয়ারী, রেদোয়ান ইমাম পাশা, সুমন হোসেন, বাবু ভূঁইয়া, আলমগীর হোসেন বক্সি, সাইয়েদি, স্বপন, শাহাদাত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৌদি আরব প্রবাসী তাজুল ইসলাম গাজী এবং  গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস গাজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা