সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

দূর্গা পূজায় আসছে উত্তমের ৪ গান:

রিপোর্ট : বিনোদন ডেস্ক :

 

 

 এবারের দুর্গা পূজায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী উত্তমের ৪ খানা গান রিলিজ হচ্ছে। গানগুলো তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এর মধ্যে একটি মৌলিক গান। শিরোনাম ‘তুমি আমার নিশানা’। এটি শিল্পীর নিজের লেখা, সুর ও গাওয়া। গানটির সঙ্গীতায়োজন করেছেন খ্যাতিমান মিউজিসিয়ান মুশফিক লিটু। কক্সবাজারে গানটির চিত্রায়ন করা হয়েছে। শিল্পীর নিজের স্টুডিও উত্তম মিউজিক স্টেশনে বানানো অন্য আরো ৩টি গান মহান সঙ্গীতজ্ঞ কাজী নজরুলের। শুদ্ধ বাণী ও সুরে গাওয়া গান ৩ টি হলো, জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন এবং জগতের নাথ করো পার হে। গিটার বাজিয়েছেন নিজেই। আধুনিক যন্ত্রানুসঙ্গের মিশেলে গানগুলোর মিক্স-মাস্টার করেছেন মুশফিক লিটুে। এই গানগুলো শিল্পীর ক্যারিয়ারে আলাদা মাত্রা আনবে বলে জানান লিটু। এভাবেও নজরুলের গানে বুঁদ থাকা শ্রোতার অভাব নেই বাংলাদেশে। গানগুলোর যথেষ্ট প্রচার প্রত্যাশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা