শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে এপেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা