সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

ফরিদগঞ্জে কৃতী শিক্ষার্থী শিক্ষক ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা:

 

শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সকল প্রকার মাদক থেকে দূরে রাখতে হবে

                                   ———— জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ

গাজী মমিন,ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে উপজেলার এপ্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, শ্রেষ্ঠ ও গুণি শিক্ষক ও উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ¦ এম এ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। 

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন এলাকায় কয়েকটি নৃশংস হত্যা ও বিচ্ছিন্ন অপরাধের ঘটনা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এসব ঘটনা বিশ্লেষণ করে বোঝা যায়, বর্তমান সময়ে সামাজিক অপরাধ প্রবণতা মাত্রাতিরিক্ত বেড়েছে। পত্র-পত্রিকার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যখন মেধাবীদের সন্ধান পেয়ে থাকি। তখর নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে যে দেশে শিক্ষার হার বাড়তেছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষিত সমাজ তথা দেশের হাল দরবে। দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে অনেক শিক্ষিত পরিবারের সদস্যরাও মাদক নামক মরণব্যাধী নেশায় আসক্ত হচ্ছে। মাদক হলো নীরব ঘাতক, একজাতীয় নেশা। মাদক গ্রহণ করলে মানুষ বিবেকশূণ্য হয়ে যায়। তার দ্বারা সমাজে যে কোন অপরাধমূলক কর্মকান্ড করানো সম্ভব। বর্তমানে মাদকের থেকেও ১৩ গুণ বেশি ডিজিটাল মাদকাসক্তিতে আসক্ত হচ্ছে নতুন প্রজন্ম, এ প্রজন্মকে সকল প্রকার মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক আইনগতভাবে নিষিদ্ধ হলেও ডিজিটাল প্রযুক্তি নিষিদ্ধ নয়। এই ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদকের মতো ভয়াবহ সমস্যা থেকে তাদের দূরে রাখার ক্ষেত্রেও শিক্ষক ও অভিভাবকদের দায়বদ্ধতা রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতনতার সাথে নজর রাখতে হবে। 

 

শামীম হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমাচারের সম্পাদক আবুল কাশেম মজুমদার, সপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এম আহাসন উল্ল্যাহ, শিক্ষাবিদ জহিরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক উন্নয়ন পরিষদের সম্পাদক ফরিদ আহমেদ রিপন। 

আলোচনা শেষে এপ্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, শ্রেষ্ঠ ও গুণি শিক্ষক ও উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা