মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন : বাংলাদেশের কোয়ান্টাম প্রযুক্তিতে ঐতিহাসিক অর্জন : রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা:

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ দুপুরে এ আদেশ জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

ট্রাইব্যুনাল একই সঙ্গে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগ গ্রহণ করেছেন। এদের মধ্যে পলক, আনিসুল হক ও সালমান এফ রহমান ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

 

এর আগে বুধবার (০৩ ডিসেম্বর) তদন্ত সংস্থা সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগপত্র দাখিল করে।

প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংঘটিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এ অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধ তদন্ত শেষ হয়েছে।

 

অভিযোগ আছে, আন্দোলন তিন সপ্তাহ পার হলে সময় হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট।

 

এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল ১৩ দিন; যা স্বাভাবিক হয় ৫ আগস্ট দুপুর থেকে।

 

এদিকে আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়াসহ সব হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে।

সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে দুই মামলায় জয় ও পলক এবং আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা