শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, কার মূল্য কত?

রিপোর্ট : খেলার ডেস্ক :

 

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, কার মূল্য কত? ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আইপিএল নিলামে এবারে ডাক পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। তবে জায়গা পাননি একসময়ের শীর্ষ অলরাউন্ডারের স্থানে থাকা সাকিব আল হাসান।

 

এবারের নিলামে ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে কাটছাঁট করে ৩৫০ জনকে রাখা হয়েছে। এর মধ্যে সাত জন বাংলাদেশের ক্রিকেটার।

 

এরই মাঝে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে। ওই দিন স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় ৩টা) ৩৫০ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে। এই সাড়ে তিনশ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা, এর মধ্যে বিদেশি ৩১ জন।

 

বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।

 

প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও বাদ পড়েছেন সবশেষ তালিকা থেকে।

 

৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন।

 

গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি পেসার। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। আর যুব বিশ্বকাপজয়ী রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা