রিপোর্ট : ওয়াসি উল কবির (বাবু) :
ঢাকা: মহাখালী একাদশ সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ২০২৫–২৬ মৌসুমে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার যোগ্যতা অর্জন করায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মহাখালী একাদশের খেলোয়াড়, কর্মকর্তা ও সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বক্তারা বলেন, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফলেই মহাখালী একাদশ এই সাফল্য অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দলটি দেশের ফুটবলে ইতিবাচক অবদান রাখবে।

অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, ক্লাব কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদান শেষে অংশগ্রহণকারীরা মহাখালী একাদশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।