বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল লালমাটিয়া থেকে আটক: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ: শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার নির্বাচনে: বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের ম্যাগাজিন প্রকাশ : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২: মহাখালীতে বাস ডাম্পিংয়ের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ: ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন: সালমান শাহ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে অভিনেতা ডন :

হাতিরঝিলে মদ্যপদের হামলায় পুলিশের এডিসি গুরুতর আহত, ৫ গ্রেপ্তার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর হাতিরঝিলে গাড়ির সাথে ঘষা লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে। এই মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় মামলা হয়েছে হাতিরঝিল থানায়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

 

জানা গেছে, বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে হাতিরঝিল এলাকা দিয়ে ফিরছিলেন এডিসি মাহফুজ্জামান সরকার। পুলিশ প্লাজার সামনে পাশাপাশি চলাচলের সময় পুলিশের গাড়ির সাথে আরেকটি গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির মতো পরিস্থিতি হয়। এ সময় অন্য গাড়িতে থাকা ব্যক্তিরা এডিসির গাড়ি রোধ করেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আরও কয়েকজনকে ফোন করে ডেকে আনেন। ২০-২২ জন মিলে এলোপাতাড়ি মারতে থাকেন পুলিশ কর্মকর্তাকে।

 

পরে মাহফুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

 

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পেশায় ব্যবসায়ী। ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন তারা। ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা