শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড: প্রথম ১০০ দিন: প্রত্যাশা, উদ্যোগ ও বাস্তবতার পরীক্ষায় সরকার: বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে:

আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা মিথিলা এন্টারপ্রাইজ, সারা দেশে তৃতীয় স্থান অর্জন:

রিপোর্ট : টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:

 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শিল্পাঞ্চল মাওনা চৌরাস্তার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মিথিলা এন্টারপ্রাইজের মালিক মাহমুদুল হাসান মিথুন দেশের শীর্ষস্থানীয় কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠান যা বিশ্বমানের বৈদ্যুতিক তারও কেবল উৎপাদন করে আর আর কেবলের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে গাজীপুর জেলায় প্রথম এবং সারা বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে মাওনা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী সমাজের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে আর আর কেবলস-এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে মিথিলা এন্টারপ্রাইজের মালিক মাহমুদুল হাসান মিথুনকে গাজীপুর জেলার শ্রেষ্ঠ বিক্রেতা এবং সারাদেশে তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে ঘোষণা করা হয়। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিক্রয় কার্যক্রমের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সময় আর আর কেবলসের ব্রাঞ্চ ম্যানেজার ফরিদুল ইসলাম বলেন, মাহমুদুল হাসান মিথুন দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। গ্রাহকদের সাথে তার সুসম্পর্ক, সময়মতো পণ্য সরবরাহ এবং সেবার মান বজায় রাখার প্রবণতা তাকে এ সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে। তিনি বলেন, ব্যবসায় ধৈর্য, পরিশ্রম ও বিশ্বাসযোগ্যতা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা মিথুন ধারাবাহিকভাবে ধরে রেখেছেন। তার এই অর্জন অন্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

মিথিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান মিথুন জানান, গ্রাহকদের আস্থা, আন্তরিকতা ও দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই তিনি এ সফলতা অর্জন করতে পেরেছেন। তিনি বলেন, আমাকে বিজয়ী করতে যারা সহযোগিতা করেছেন সম্মানিত গ্রাহক, ডিলার, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি ভবিষ্যতেও সেবার মান বজায় রেখে ব্যবসার পরিধি আরও বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাহমুদুল হাসান মিথুনের এ অর্জন শুধু ব্যক্তিগত সফলতা নয়, এটি পুরো মাওনা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী সমাজের জন্য গর্বের বিষয়। তার এ সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে তারা মনে করেন।

আর আর কেবলস-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ইউসুফ জানান, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিক্রয় পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, মাহমুদুল হাসান মিথুন গাজীপুর জেলার মধ্যে সর্বোচ্চ বিক্রয় অর্জন করেছেন। একই সময়ে সারা দেশের ডিলারদের মধ্যেও তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন, যা অত্যন্ত গৌরবের বিষয়। তার এ কৃতিত্বের জন্য আর আর কেবলস পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

উল্লেখ্য, মিথিলা এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে সুনামের সাথে আর আর কেবলসের পণ্য বিপণন করে আসছে। সততা, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় বাজারে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে। ব্যবসায়িক ধারাবাহিকতা ও গ্রাহকদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার ফলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

টি আই সানি

শ্রীপুর গাজীপুর

০৭.০৪.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা