শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো: আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপ্রতিমকে হত্যা: ময়ূরপঙ্খী আন্তর্জাতিক সামিটে ব্যবসা-সংস্কৃতি ও নেতৃত্বের মেলবন্ধন :

শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ :

রিপোর্ট : এস এম আনোয়ার হোসেন অপু :

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মোহা. হারুন-অর-রশীদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন তিনি।
এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি শেখ রেজাউদ্দিন আহমেদকে (রেজাউদ্দিন স্টালিন) এক বছরের জন্য চুক্তিভিত্তিক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় পদটি শূন্য হয়।
এর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। এরপর ৪ মার্চ মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রায় এক সপ্তাহ পর ২১ সেপ্টেম্বর মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন শেখ রেজাউদ্দিন আহমেদ।
ফলে নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত একাডেমির প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখার দায়িত্ব এখন মোহা. হারুন-অর-রশীদের ওপর ন্যস্ত হলো।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ আদেশের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবারও অন্তর্বর্তীকালীন প্রশাসনিক নেতৃত্বের ব্যবস্থা করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা