শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের ট্যাক্স কমানো বাজেটও বিরোধী দলের ভালো লাগে না: প্রধানমন্ত্রী: কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: ক্রিকেটার নাঈমকে মারধর: এসআইসহ তিন পুলিশ প্রত্যাহার, আটক ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালকের সিন্ডিকেটের মাধ্যমে প্রশিক্ষণ তহবিল হরিলোটে অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া দরকার : রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ: ৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি: হাজারীবাগে সাংবাদিকের উপর হামলা স্থানীয় আওয়ামী লীগ নেতার: শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড: প্রথম ১০০ দিন: প্রত্যাশা, উদ্যোগ ও বাস্তবতার পরীক্ষায় সরকার: বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে:

জ্বালানি সংকটের বিকল্প সমাধান,ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক বাজারে:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক:

দেশের যাতায়াতব্যবস্থায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রিক বাইক বা ‘ই–বাইক’, যা ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম ও পরিবেশ–সচেতনতার প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। বিশেষ করে রাজধানী ঢাকায় এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট আমদানিকারকদের তথ্যমতে, গত কয়েক বছরে ই–বাইকের আমদানি কয়েক গুণ বেড়েছে, যা বাজারে এর চাহিদা বৃদ্ধিরই প্রতিফলন।
এই ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে দেশের বাজারে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের আধুনিক মডেলের ‘পোল্যাক্স’ ই–বাইক সিরিজ নিয়ে এসেছে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড। বিশ্বে ই–বাইক প্রযুক্তিতে শীর্ষস্থানীয় চীনের উন্নত প্রযুক্তি ও টেকসই কাঠামোর সমন্বয়ে প্রতিষ্ঠানটি চারটি ভিন্ন মডেলের বাইক বাজারে এনেছে। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি মডেলই বাংলাদেশের সড়কব্যবস্থা ও গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় ডিজাইন করা হয়েছে, যা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে সক্ষম।

পোল্যাক্স ‘ডাবল স্টার’ :
দীর্ঘ পথ পাড়ি দিতে আগ্রহী ও ব্যাকআপ সুবিধা নিয়ে চিন্তিত ব্যবহারকারীদের জন্য বাজারে এসেছে পোল্যাক্স ‘ডাবল স্টার’ মোটরবাইক। ডুয়াল পাওয়ার ইঞ্জিন (ইলেকট্রিক ও জেনারেটর) সমৃদ্ধ এই বাইকটি একবার চার্জে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ১০০০ ওয়াট ক্ষমতার বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার। এতে রয়েছে তিনটি মোডের পাওয়ার সিস্টেম, এলসিডি ডিসপ্লে, অ্যান্টি-থিফ অ্যালার্ম এবং ইউএসবি মোবাইল চার্জার সুবিধা। নির্মাতাদের দাবি, কম জ্বালানি খরচ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ ভ্রমণে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে এই মডেল।

পোল্যাক্স ‘লোন স্টার’ :
শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের যাতায়াতকে সহজ ও আরামদায়ক করতে বাজারে এসেছে পোল্যাক্স ‘লোন স্টার’ মোটরবাইক। আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটি সহজেই ব্যবহারকারীদের দৃষ্টি কাড়ে। ১ হাজার ৫০০ ওয়াট ক্ষমতার বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। এতে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি। পার্কিং সহজ করতে এতে সংযোজন করা হয়েছে রিভার্স গিয়ার সুবিধা। পাশাপাশি ওয়াটারপ্রুফ ব্যাটারি থাকায় বৃষ্টিতেও নিরাপদে চলাচল করা সম্ভব। এছাড়া বিল্ট-ইন ও পোর্টেবল চার্জিং মোড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করে।

পোল্যাক্স ‘স্টার ১২৫’ :
গতানুগতিক স্কুটার ডিজাইনের বাইরে স্পোর্টি লুকপ্রেমীদের জন্য বাজারে এনেছে পোল্যাক্স ‘স্টার ১২৫’ মোটরবাইক। সংশ্লিষ্টরা একে ‘চয়েস অব জেন–জি’ হিসেবে আখ্যায়িত করেছেন। হাইপারফরম্যান্স সিজি ১২৫ ইঞ্জিনসমৃদ্ধ এই বাইকটির সামনে ডিস্ক ব্রেক ও পেছনে ড্রাম ব্রেক রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতির এই মডেলে থাকছে ১২ লিটার ধারণক্ষমতার ফুয়েল ট্যাংক, ৫ স্পিড গিয়ার সিস্টেম এবং ডিজিটাল এলসিডি ডিসপ্লে। নির্মাতাদের মতে, গতি ও স্টাইলের সমন্বয় খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্যই তৈরি করা হয়েছে এই বাইকটি।

পোল্যাক্স ‘ট্রাই স্টার’ :
যাতায়াতে সর্বোচ্চ ভারসাম্য ও আরাম নিশ্চিত করতে বাজারে এসেছে তিন চাকার ই-বাইক পোল্যাক্স ‘ট্রাই স্টার’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বয়স্ক ব্যক্তি কিংবা পণ্য ডেলিভারির কাজে এটি কার্যকর সমাধান হতে পারে। ১ হাজার ৫০০ ওয়াট ক্ষমতার এই বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার। এতে ব্যবহৃত 60V 28AH লিথিয়াম ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি। বাইকটিতে রয়েছে রিভার্স গিয়ার, ‘থ্রি স্টেপ’ মোড সিস্টেম, ফুল বডিগার্ড ও বড় ফুটরেস্ট, যা চালকের নিরাপত্তা বাড়ায়। এছাড়া রিমোট অন-অফ সুবিধা ও অ্যান্টি-থিফ অ্যালার্ম সংযোজন করা হয়েছে। ওয়াটারপ্রুফ ব্যাটারির কারণে বৃষ্টিতেও নির্বিঘ্নে চালানো সম্ভব বলে জানিয়েছে নির্মাতারা।

কেন ম্যাস গ্লোবাল সলিউশনসের ই–বাইক হতে পারে সেরা সমাধান :
ই–বাইক খাতে নির্ভরযোগ্যতা, মান নিয়ন্ত্রণ ও গ্রাহকসেবার নিশ্চয়তা দিতে কাজ করছে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি বাইকের ক্ষেত্রে শতভাগ স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে, যা ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদি ভরসা জোগাবে। সংশ্লিষ্টরা জানান, কোম্পানির বাইকগুলো আইএসও ৯০০১:২০১৫ সনদপ্রাপ্ত কারখানায় উৎপাদিত, ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়। সাশ্রয়ী খরচে আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলাই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য।
এ বিষয়ে ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাসুদ রেজওয়ান বলেন, ‘আমরা আমাদের বাইকের স্পেসিফিকেশন ও সুবিধাগুলো স্বচ্ছভাবে তুলে ধরেছি। এগুলো পর্যালোচনা করলে গ্রাহকেরা সহজেই পোল্যাক্স সিরিজের প্রতি আগ্রহী হবেন। সার্ভিসিং ও পার্টস সরবরাহের ক্ষেত্রে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।’ তিনি আরও বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের কারণে পোল্যাক্স ই–বাইকগুলো থেকে কোনো ধরনের কার্বন নির্গমন হয় না, যা পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে।
চেয়ারম্যান মাসুদ রেজওয়ান জানান, লিথিয়াম ব্যাটারিচালিত এই ই–বাইকগুলো একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এবং এতে বিদ্যুৎ খরচ পড়ে প্রায় ১০ টাকা, যা অত্যন্ত সাশ্রয়ী। পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধা ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহারের কারণে দেশের গ্রাহকদের মধ্যে এসব ই–বাইকের চাহিদা বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগ :
যোগাযোগের জন্য ম্যাস গ্লোবাল সলিউশনস লিমিটেডের প্রধান কার্যালয় রয়েছে রাজধানীর মহাখালী এলাকায় এস কে এস টাওয়ারের লেভেল-৪, স্পেস–৬, ৭ ভিআইপি সড়কে। আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন ০১৭১৪-৪৬৫২৩৯ ও ০১৭১২–৪৭২৫৬৩ নম্বরে। এছাড়া প্রতিষ্ঠানটির শোরুম অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্টের বাগানবাড়ি এলাকায় ১৬০/২৭ নম্বরে, সুমাত্রা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে, যেখানে গিয়ে গ্রাহকেরা সরাসরি ই–বাইকগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা