মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে: রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন: সিটি করপোরেশনের কর ও ফি জমা দিতে ঢাকা ব্যাংকের বুথ উদ্বোধন: সাতক্ষীরা-৪ জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, যা জানা গেল:

অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তি—শাওন ও জাহাঙ্গীরের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার পর বর্তমানে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।

 

ভুক্তভোগীরা জানান, শাওন ও জাহাঙ্গীর নিজেদের বিদেশে জনশক্তি পাঠানোর সঙ্গে জড়িত বলে পরিচয় দিতেন। তারা দ্রুত ও বৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে একেকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা করে গ্রহণ করেন। অনেকেই জমি বিক্রি, ঋণ গ্রহণ কিংবা স্বজনদের কাছ থেকে ধার করে এই অর্থ পরিশোধ করেন।

 

 

অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর প্রথমদিকে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হলেও পরে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বর্তমানে তাদের কোনো খোঁজ পাচ্ছেন না ভুক্তভোগীরা। এতে প্রতারণার শিকার পরিবারগুলো চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।

 

 

একাধিক ভুক্তভোগী বলেন, “আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল ইউরোপে ভালো চাকরির। বিশ্বাস করে সব সঞ্চয় তুলে দিয়েছি। এখন না পাচ্ছি বিদেশ যাওয়ার সুযোগ, না ফেরত পাচ্ছি আমাদের কষ্টার্জিত টাকা।”

 

ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, অর্থ উদ্ধারের ব্যবস্থা এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীরের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

 

বিশেষজ্ঞদের মতে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার ঘটনা এড়াতে সাধারণ মানুষের উচিত সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দেওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধতা যাচাই করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা