সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির নতুন কমিটি গঠন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রোববার (০৮ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহবায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

 

নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহবায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

 

নতুন কমিটিতে আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহবায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম ও তানভীর আহমেদ রবিন আগের কমিটিতেও একই পদে ছিলেন।

 

২০২৪ সালের ৮ ডিসেম্বর রফিকুল আলম মজনুকে আহবায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছিল। ওই কমিটিতে ১৩ জন যুগ্ম আহবায়ক ও ৪৬ জন সদস্য ছিলেন।

 

এর আগে গত ০ ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহবায়ক এবং ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়। 

 

এর আগে আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন মহানগর উত্তরের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর দুই সাংগঠনিক শাখার নেতৃত্বে পরিবর্তন এল। দুই সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকই এখন নিজ নিজ মহানগর বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা