শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

রুপির অব্যাহত দরপতনে ১ ডলারে মিলছে ৮৭ রুপির বেশি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

পার্শ্ববর্তী দেশ ভারত সে দেশের মুদ্রা রুপির দরপতন চলছে। আজ বৃহস্পতিবার সকালে রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়—প্রতি ডলারের বিপরীতে ৮৭ দশমিক ৫৭ রুপি। পরে অবশ্য রুপির মান কিছুটা বেড়েছে। এই প্রতিবেদন লেখার সময় ডলারের বিপরীতে রুপির মান ছিল ৮৭ দশমিক ৫৩।

 

গত সোমবার প্রথমবার ডলারের মান ৮৭ রুপি পেরিয়ে যায়। এর পর থেকে ধারাবাহিকভাবে রুপির দরপতন হচ্ছে। বাজারের নিয়ম অনুযায়ী কখনো বাড়ছে আবার কখনো কমছে। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

 

সোমবার ডলারের বিপরীতে রুপির ৬৭ পয়সা দরপতন হয়েছিল। গতকাল বুধবার হয়েছে ৩৯ পয়সা। রুপির দামের এই ধসে ভারতের সংশ্লিষ্ট মহলের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আর কতটা দুর্বল হবে ভারতীয় মুদ্রা, নতুন বছরের শুরুতেই ৮৬-র পরে ৮৭-এর মাইলফলকও পেরিয়ে গেল ডলার। এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্পের বাণিজ্যযুদ্ধের সম্পর্ক আছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা